বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩নং মুরাদনগর (সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে চিকিৎসক ও সমাজকর্মী মু. নাজমুস সাকিব তন্ময়ের নাম ঘোষণা করা হয়েছে।
মু. নাজমুস সাকিব তন্ময় মুরাদনগরের কৃতিসন্তান মরহুম ডা. আবদুল ওহাব (ছোট্ট মিয়া)-এর ছেলে। চিকিৎসক ও সমাজকর্মী হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। একই সঙ্গে তারুণ্যনির্ভর কর্মীবান্ধব সাবেক ছাত্রনেতা হিসেবেও তিনি দলীয় ও সামাজিক অঙ্গনে সক্রিয়।
প্রার্থী ঘোষণার পর তার সমর্থকরা জানান, নাজমুস সাকিব তন্ময়ের নেতৃত্বে ১৩নং মুরাদনগর (সদর) ইউনিয়নকে বৈষম্যমুক্ত, চাঁদাবাজি ও মাদকমুক্ত এবং নিরাপদ বসবাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
তারা বলেন, শিক্ষা ও চিকিৎসাসেবায় আধুনিক ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক নাগরিক সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে মুরাদনগর সদর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যাশা করছেন তারা।
সমর্থকদের ভাষ্য, তরুণ নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড এবং কর্মীবান্ধব মনোভাবের কারণে নাজমুস সাকিব তন্ময়কে ঘিরে ইউনিয়নের তরুণদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে মু. নাজমুস সাকিব তন্ময় ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

