Monday, 14 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ

সভাপতি ওমর ফারুক মানিক, সাধারণ সম্পাদক ফাতিন ইশরাক মোল

Shamim Munshi 30 Aug 2026, 05:20 PM কুমিল্লা 1 views
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা — সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ওমর ফারুককে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এছাড়া জাকির হোসেন নাইমকে সহসভাপতি, ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক, মো. তারেক রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফারহান ইকবাল সাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতাদের প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার কথাও জানানো হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক মানিক।

নেতাকর্মীরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।