Tuesday, 15 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার

মুরাদনগরের বাঁশকাইটে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মাদক প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক 12 Sep 2026, 03:19 PM 2 views
মুরাদনগরের বাঁশকাইটে মাদকবিরোধী সচেতনতামূলক সভা
মুরাদনগরের বাঁশকাইটে মাদকবিরোধী আলোচনা সভা — সংগৃহীত

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’—এমন সচেতনতামূলক বার্তা নিয়ে কুমিল্লার মুরাদনগরের বাঁশকাইটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট বাজারে অরাজনৈতিক সংগঠন বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজসেবক আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে।

বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের সদস্য মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সফিউল্লাহ সরকার, বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু তাহের, বাবু লিটন কুমার ভৌমিক, অ্যাডভোকেট মনিরুজ্জামান, কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আলম খান, আবুল হোসেন মাস্টার, ইমাম মোবারক হোসেন, মো. হাসান, সারোয়ার খন্দকার ও আতিক শিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর আহমেদ, বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, আব্দুল মান্নানসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব কোনো একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে তার পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে সমাজেও। তাই মাদকের বিস্তার ঠেকাতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তারা বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে সফল করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর ও তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।