Wednesday, 16 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার

ইউএনও বদলি নিয়ে আকাশ টিভির প্রতিবেদন ‘ভিত্তিহীন’: জামায়াত

সংবাদটি পুনর্বিবেচনা ও তথ্য যাচাইয়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক 06 Sep 2026, 11:34 AM 4 views
ইউএনও বদলি নিয়ে আকাশ টিভির প্রতিবেদন ‘ভিত্তিহীন’: জামায়াত

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বীর বদলিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মিষ্টি বিতরণ করেছে—আকাশ টিভিতে প্রচারিত এমন সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।

রোববার এক প্রতিবাদ বার্তায় এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও মিডিয়া সম্পাদক মাহবুব আলম মুন্সী।

প্রতিবাদ বার্তায় তিনি বলেন, আকাশ টিভিতে প্রচারিত প্রতিবেদনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি কিংবা নেতাকর্মীর উদ্যোগে ইউএনওর বদলিকে কেন্দ্র করে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

মাহবুব আলম মুন্সীর অভিযোগ, কোনো ব্যক্তি বা সংগঠনকে নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া গণমাধ্যমের দায়িত্ব। কিন্তু এ প্রতিবেদনের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধির বক্তব্য নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতাও নিশ্চিত করা প্রয়োজন। কোনো পক্ষের বক্তব্য ছাড়া একতরফাভাবে সংবাদ প্রকাশিত হলে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবাদ বার্তায় প্রকাশিত সংবাদটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য আরও সতর্কতার সঙ্গে যাচাই করার প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের এই নেতা।